গীত
গীত
যুথিকা দাস।
___________________________________
আমার একতারাটা কাঁদে কেন সই!
মনের খবর মন না জানলে
কারে বল কই!
বাউল আমার নাম, বাংলার পথে পথে গাই
বাংলা সুরে গান,
একতারাটায় তার বিহনে সুর লাগেনা সই।।
নেইকো আমার গ্রাম, বনবাদাঁড়ে থাকি আমি
ভিক্ষা করা নাম
একতারাটা সঙ্গের সাথী তারে কোথায় থই।!
আমার সুখের সীমানায় , একতারাতে সুর উঠে গো
বাংলা ভাষা বন্দনায়,
বাংলা মায়ের আঁচল হতে সুধা সিক্ত হই ।।
আমি কোনো ধর্মের নই, বটতলার ঐ ঝাঁকড়া গাছে
মা বলিয়ে কই,
দুঃখ হল চির সঙ্গী, বাংলার বাউল হলাম সই।।
________________________________________
রচনাকাল
০৪/০৭/২০১৮
যুথিকা দাস।
___________________________________
আমার একতারাটা কাঁদে কেন সই!
মনের খবর মন না জানলে
কারে বল কই!
বাউল আমার নাম, বাংলার পথে পথে গাই
বাংলা সুরে গান,
একতারাটায় তার বিহনে সুর লাগেনা সই।।
নেইকো আমার গ্রাম, বনবাদাঁড়ে থাকি আমি
ভিক্ষা করা নাম
একতারাটা সঙ্গের সাথী তারে কোথায় থই।!
আমার সুখের সীমানায় , একতারাতে সুর উঠে গো
বাংলা ভাষা বন্দনায়,
বাংলা মায়ের আঁচল হতে সুধা সিক্ত হই ।।
আমি কোনো ধর্মের নই, বটতলার ঐ ঝাঁকড়া গাছে
মা বলিয়ে কই,
দুঃখ হল চির সঙ্গী, বাংলার বাউল হলাম সই।।
________________________________________
রচনাকাল
০৪/০৭/২০১৮
Comments
Post a Comment