এবং কান্না

এবং কান্না!
যুথিকা দাস,
১২/০৮/১৮
________________________________

চল্লিশটি বসন্ত গেল কেটে
একটিও বসন্ত সৌরভ জুটেনি মোটে
খরা উত্তপ্ত জীবন মরুতে তবুও এত্তদিন
একদিনও জেনো কাঁদিনি কস্মিন!

শুভ্র দশটি  শৈশব ছিল জীর্ণ
জন্মলগ্ন থেকে গতিপথ  ঠিকানাহীন
নৈঃশব্দরা নিমগ্ন উচ্চারণের গলি পথে শুষ্কতায়
তবুও একদিনও জেনো কাঁদিনি রুক্ষতায়।

একদিন কেঁদেছিলাম,
যেদিন স্কুলের প্রথম হয়েছিল বিশ্বাস,
তারস্বরে ডেকেছিলাম সবাইকে বার্তা দিতে
অসহায় ভাবে  মৃত্যু হয় আবেগের একরাতে।

ক্ষয়ের তাড়সে মৃত্যু হয়েছিল দুঃস্থ পিতার
মায়ের অপলক চোখে অশ্রু বহমান
মুছড়ে পড়েছিল আমার আবেগ দাম
শেষবারের মতো অসহায় হয়ে কাঁদছিলাম।

সবপেয়ে হারিয়ে গেলেও
আর কান্না আসেনা চোখে একবারও
স্বপ্ন হারিয়ে গেল, আপনজন গেল চলে
বিশ্বাস কর কাঁদিনি, কাঁদব কি ছলে?

যেদিন সব হয়েছিল শূণ্যতায় পূর্ণ
বসন্ত আর গ্রীষ্ম বুঝেনি প্রাণ,
শীত কি হেমন্ত নজর পড়েনি কোনো
এখন!   হারানো আর কাঁদাতে পারেনা যেন !
___________________________________
রচনাকাল
১২/০৭/১৮

Comments