এবং সুনয়না, যুথিকা দাস

এবং সুনয়না,
যুথিকা দাস,
২২/০৭/১৮
_____________________________________
হিসেব করোনা জীবনে কতবার হেরেছ,
বা হারানোর রক্তক্ষরণ কতটুকু স্থায়ীত্ব পায়,
যেদিন তোমার থেকে পাই অপ্রত্যাশিত মনেতে
আমার নিজেকে ভেঙেছিলাম টুকরো টুকরোতে।

ছিন্ন ভিন্ন করেছিলাম ভালোবাসার ইচ্ছাটাকে,
হ্যাঁ নিজেকে ভেঙে বুঝতে পারি
কাউকে ভাঙলে প্রতি আঘাত কতটুকু হয়,
যা তোমাকে সইতে হয়েছিল এ যাবৎ।

এখন আমি তা তিল তিল করে বুঝতে পারি,
তবে বলতে গেলে কণ্ঠে আর আসেনা সুর,
তোমার অন্তরাকে ছোঁতে গিয়ে এ পরাজয়
মেনে নিলাম সুনয়না, তুমি সত্যি বিস্ময়।
___________________________________
রচনাকাল
১৯/০৭/১৮

Comments